1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ইরান ৫ঘন্টা ব্যাপি হামলা চালালো ইসরায়েলের - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

ইরান ৫ঘন্টা ব্যাপি হামলা চালালো ইসরায়েলের

  • প্রকাশিত : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৯৬ বার দেখা হয়েছে


অনলাইন ডেস্ক নিউজ ::

বিএনপি ও জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে : ড. হাছান মাহমুদ

ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। শনিবার গভীর রাত থেকে এ হামলা চালিয়েছে দেশটি। তবে ইরানের এ হামলা ৫ ঘণ্টা স্থায়ী হয়েছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

রোববার (১৪ই এপ্রিল) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে, প্রায় ৫ ঘণ্টা ধরে এ হামলা চালিয়েছে ইরান। ইরান থেকে ইসরায়েলে হামলার তীব্রতা প্রশমিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার ভোরে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড নাগরিকদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য যে অনুরোধ করেছিল তা বাতিল করেছে। এতে ইরানের আক্রমণের যে হুমকি ছিল তা কেটে গেছে বলে মনে করছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এদিকে, পর্যবেক্ষণের পর ইসরায়েলকে যুক্তরাষ্ট্র জানিয়েছে শনিবার রাত থেকে প্রথমবার ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। এটি রোববার ভোর পর্যন্ত অব্যাহত ছিল। এরপর এটির তীব্রতা অনেক কমে গেছে।


উল্লেখ্য যে, গত ১লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক সিনিয়র কমান্ডারসহ ৭ সদস্য নিহত হন। এরপর হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় ইরান।

ইরানের এ হুঁশিয়ারির পর মার্কিন কয়েকজন সামরিক কর্মকর্তা সিবিএস নিউজকে জানান যে, ইসরায়েলের হামলা চালাতে ইরান শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এমন আশঙ্কার মধ্যে শনিবার গভীর রাতে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এদিকে ইরানের হামলা শুরুর কয়েক ঘণ্টা আগে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় জর্ডান। এ ছাড়া এ সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী দুটি বিমান ও থাইল্যান্ড থেকে ইসরায়েলগামী আরও দুটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed