1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
টাঙ্গাইলে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলো স্ত্রী - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলো স্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২২৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ইরান ৫ঘন্টা ব্যাপি হামলা চালালো ইসরায়েলের

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : দেশ রূপান্তর

টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়েছেন জাকিয়া বেগম নামের এক নারী। আজ বুধবার (১৭ই এপ্রিল) ভোরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ডাক্তারের পক্ষ থেকে বলা হচ্ছে, কর্তন হওয়া পুরুষাঙ্গ উদ্ধার করে জোড়া লাগাতে না পারলে বড় দুর্ঘটনার সম্ভবনা রয়েছে।

এবিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছেন তিনি। ওসি বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ ঘটনার পর থেকে জাকিয়া বেগম পলাতক।

আহত ব্যক্তির স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। বুধবার সকালের কোনো এক সময় জাকিয়া বেগম তার স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে পালিয়ে যান। বিষয়টি লজ্জার কারণে তারা গোপন রাখে। পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্য আসে।

প্রথমে তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়েছেন।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed