1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন : উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহিদ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

ইসরায়েলের এক হামলায় ৫ হাজার ভ্রূণ হত্যা

‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর ভার্চুয়াল ভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪- কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে বৃহস্পতিবার ( ১৮ ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলয়নাতনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: রফিকুর রহমান, পৌর মেয়র জুয়েল আহমেদ, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন তরফদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও প্রাণী সম্পদ বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রদর্শণী অনুষ্ঠানে গরু, মহিষ, ছাগল, হাস, মুরুগ,পাখি সহ ৫০টা স্টল বসে। বিকালে ১ম ২য় ও ৩য় স্থানকারীকে পুরুষ্কার হিসেবে সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও বাকি সকল স্টল গুলোকে সাটিফিকেট প্রদান করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed