1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
লন্ডনে সাংবাদিক বিকুল চক্রবর্তীর মুক্তিযুদ্ধের আলোকচিত ও স্মারক প্রদর্শনী  - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

লন্ডনে সাংবাদিক বিকুল চক্রবর্তীর মুক্তিযুদ্ধের আলোকচিত ও স্মারক প্রদর্শনী 

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৩১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ওআইসি সম্মেলন ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান ড. হাসান মাহমুদ

লন্ডনে সাংবাদিক বিকুল চক্রবর্তীর মুক্তিযুদ্ধের আলোকচিত ও স্মারক প্রদর্শনী ব্যাপক সাড়া জাগিয়েছে প্রবাসী বাঙ্গালীদের মধ্যে। 

গতকাল  পূর্ব লন্ডনের ফিলগেট স্ট্রেটে  মাইদা গ্রিলের ব্যাংকিউট হলে গ্রেটার সিলেট কমিডিটির ইউ কে এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন ক্যামডেন এর সিভিক মেয়র সমতা খাতুন। 

লন্ডনের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব  গ্রেটার সিলেট কমিউনিটি  ইউকে এর কেন্দ্রীয় নেতা  মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক বিকুল চক্রবর্তীর  সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেট এর স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ,  মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর, মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা, রেড ব্রিজের সাবেক মেয়র  জ্যোৎস্না ইসলাম, রেডব্রিজের  কাউন্সিলর সাম ইসলাম, ক্যাম্বেনের কাউন্সিলর শাহ মিয়া, টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর আবু তালহা চৌধুরী,নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান  ও টাওয়ার হ্যামলেটের সাবেক   স্পিকার আহবাব হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব নাহাজ পাশা, গ্রেটার সিলেট  ইউকে  এর সাউথইস্ট রিজনের কনভেনার হারুন অর রশিদ, কো- কনভেনার জামাল হোসেন, জয়েন্ট কনভেনার তাজুল ইসলাম ও সৈয়দ সায়েম করিম, বিশিষ্ট শিক্ষাবিদ গ্রেটার সিলেট ইউকে এর পেট্রোল ড. হাসনাত, সাংবাদিক আবু তাহের চৌধুরী, চ্যানেল এস এর মৌলভীবাজারের ব্যুরো চিপ খালেদ চৌধুরী, কমিউনিটি লিডার মাহিদুর রহমান, নুরুল ইসলাম মাহবুব, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি অলিউর রহমান,  কমিউনিটি লিডার মাসুদ আহমেদ, সাইদুর রহমান বিপুল, বিয়ানীবাজার লোদি গার্ডেনের স্বত্বাধিকারী আব্দুল মালিক লোদি, রেডিং এর ব্যবসায়ী শাহজাহানুর রহমান, ক্রীড়া সংগঠক আব্দুল হামিদ ইউসুফ,  বিশিষ্ট লেখক ও কলামিস্ট আজিজুল আম্বিয়া, বাংলাদেশ ক্যারাম সেন্টার ইউকে এর প্রতিষ্ঠাতা এ কে খান সুজা, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল হাবিব ইউসুফ, অমিত ভট্টাচার্য শান্ত , ইসমাইল হোসেন,  ও সাংবাদিক রাসেল আহমেদ  প্রমুখ।

প্রদর্শনীতে মহান মুক্তিযুদ্ধের শতাধিক আলোকচিত্র ও শহীদ মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন স্মারক প্রদর্শন করা হয়। 

আয়োজক বিকুল চক্রবর্তি জানান, মহান মুক্তিযুদ্ধের এসব খন্ড খন্ড তথ্যই স্বাধীন বাংলাদেশের ইতিহাস যা সংরক্ষণ এবং সকলের যারা প্রয়োজন।  মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানান দিতে দেশে দেশে প্রদর্শনীর আয়োজন করছেন। 

অনুষ্ঠানে ক্যামডেনর মেয়র সমতা খাতুন বলেন, শুধু বাংলাদেশ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত জিনিসপত্র এবং বিভিন্ন আলোকচিত্র এখানে প্রদর্শন করায় শত শত মানুষ তা দেখেছেন এটি একটি মহৎ কাজ।  তিনি লন্ডনে  আরো বৃহত পরিসরে  আরেকটি প্রদর্শনীর আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed