সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মোবাইল ফোন হ্যাং হলে দ্রুত রিস্টার্ট করবেন যেভাবে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৪২০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

আপনার মোবাইল ফোন হ্যাং হলে কীভাবে দ্রুত রিস্টার্ট করবেন, তা কি জানেন? স্মার্টফোন ব্যবহারের সময় প্রায়ই নানান কারণে ফোনটি হ্যাং হয়ে যেতে পারে, গতি কমে আসতে পারে, এমনকি সাইবার হামলার শিকারও হতে পারে। এসব সমস্যার সমাধান খুব সহজেই করা সম্ভব।

এবিষয়ে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) জানাচ্ছে যে, আপনার ফোন রিস্টার্ট করা হলে সম্ভাব্য ভাইরাস এবং ম্যালিসিয়াস সফটওয়্যার বন্ধ হয়ে যেতে পারে। NSA পরামর্শ দেয়, সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করা উচিত। এটি শুধু হ্যাকিং রোধে সহায়ক নয়, বরং ফোনের কর্মক্ষমতাও বাড়ায়।

নিয়মিত ফোন রিস্টার্ট করলে সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা থাকে। ফোনে থাকা কোনো ম্যালিসিয়াস সফটওয়্যার, যা আপনার অনুমতি ছাড়াই কাজ করে, তা রিস্টার্টের মাধ্যমে বন্ধ হয়ে যেতে পারে। ফলে আপনার ফোনের নিরাপত্তা বাড়বে এবং ক্ষতিকর সফটওয়্যার নিষ্ক্রিয় হয়ে পড়বে।

এছাড়াও ফোনের অপারেটিং সফটওয়্যার আপডেট রাখা উচিত। এর ফলে ফোনের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হবে। “অ্যাবাউট ফোন” অপশনে গিয়ে সহজেই এই আপডেট পাওয়া যায়।

তবে সাইবার অপরাধীরা বিভিন্ন কৌশল ব্যবহার করে ফোনে জিরো ক্লিক ম্যালিসিয়াস সফটওয়্যার ইনস্টল করে, যা ফোনের নিরাপত্তা সিস্টেমকে বাইপাস করে ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্কে সমস্যা সৃষ্টি করে। পাশাপাশি ফোনের মেসেজ, সোশ্যাল মিডিয়ার চ্যাট, ছবি ও ভিডিও ফাইলেও নজরদারি চালায়। তাই, ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত রিস্টার্ট ও সফটওয়্যার আপডেট করা জরুরী।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd