1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে প্রবাসীদের অর্থায়নে মসজিদ ও মাদ্রাসা ছাদ ঢালাই সম্পন্ন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে প্রবাসীদের অর্থায়নে মসজিদ ও মাদ্রাসা ছাদ ঢালাই সম্পন্ন

  • প্রকাশিত : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৬৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে সহকারী শিক্ষক পদে দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার চন্ডীপুরে অবস্থিত হযরত শাহ মোস্তফা (রহ:) মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের ছাদ ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ডের চন্ডীপুর এলাকায় এই মসজিদ ও মাদ্রাসা ছাদ ঢালাই সম্পন্ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহীন মিয়া, মুহতামিম ও খতিব মাওলানা সদরুল ইসলাম মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ ফানু, প্রিন্সিপাল রফিকুল হক, স্থানীয় বাসিন্দা হাজী আব্দুল্লাহ্, ইব্রাহিম মোহাম্মদ, মাহমুদুর রহমান, জয়নাল মিয়া প্রমুখ।

মাদ্রাসা ও মসজিদের মুহতামিম ও খতিব মাওলানা সদরুল ইসলাম মাসুম জানান, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী শমসেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সাহেবের উদ্যোগে প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যায়ে কাজ শুরু করি। উনার মাধ্যমেই প্রবাসীদের সহযোগিতায় আজ ১৫ লক্ষ টাকা ব্যয়ে ছাদ ঢালাই কাজ সম্পন্ন হলো।

এবিষয়ে জানতে চাইলে উক্ত মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জানান, ‘জানুয়ারিতে আমি দেশে গেলে উক্ত মাদ্রাসা ও মসজিদ পরিদর্শনে যাই এবং তাৎক্ষণিক আমার ব্যক্তিগত পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান দিয়ে দ্বিতল ভবন বিশিষ্ট কমপ্লেক্সটি নির্মাণের উদ্যোগ নিই।

তিনি আরও বলেন যে, আজকে ছাদ ঢালাই সম্পন্ন হলো, পুরোপুরি ভাবে কমপ্লেক্সটি তৈরী করতে আরও ৩০ লক্ষ টাকার প্রয়োজন রয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও সম্মানিত প্রবাসী ভাই-বোনদের সহযোগিতা কামনা করি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed