1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে পল্লী বিদ্যুতের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন


মৌলভীবাজারের কমলগঞ্জে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ২টার দিকে কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন শেষ বিকেল ৫টার দিকে ভারতে মহা নবী সা: কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্টানে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলাফত মজলিসের কমলগঞ্জ উপজেলা সভাপতি মুফতি শামছুল ইসলাম লিয়াকত এর সভাপতিত্বে মাওলানা হোসাইন আহমদ খালেদ, মাওলান মুসলিমুর রহমান ও মাওলানা সাইফুর রহমান এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খেলাফতে মজলিস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা অধ্যক্ষ শামছুজামান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আহমদ বেলাল, মৌলভীবাজার জেলার সভাপতি  শায়খুল হাদীস ফখরুল ইসলাম, সহ সভাপতি মাওলানা শায়েখ নুরুল মোত্তাকিন জুনাইদ, সাধারণ সম্পাদক মাওলানা শামছুল ইসলাম তরফদার, উলামা বিষয়ক সম্পাদক মুফতি হিফজুর রহমান ফুয়াদ, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাবেক সভাপতি মাওলানা সিহাব উদ্দীন, সাধারণ সম্পাদক রাফি উদ্দীন মাবরুর, কমলগঞ্জ উপজেলা সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, মাওলানা আব্দুস শহীদ সহ সাধারণ সম্পাদক মাওলানা মশহুদুর রহমান, প্রশিক্ষন সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ, পৌর সভাপতি মাওলানা সদরুল ইসলাম মাসুম, ছাত্র মজলিসের কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক, মাহি আহমদসহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক পিন্টু দেবনাথ, আব্দুল বাছিত খান, সালাহ উদ্দিন শুভ, শায়েখ আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশ কে ধ্বংসকরে  চলে গেছে। দেশ থেকে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছেন। আওয়ামি সরকার এই দেশের রন্দ্রে রন্দ্রে বৈষম্য সৃষ্টি করেছে। দেশের প্রতিটি ক্ষেত্রে লুটপাটে মহোৎসব চালিয়েছে। তাই বাংলাদেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের কল্যাণে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তবেই কেবল লুটপাট, বৈষম্য, খুনাখুনি, বিচারহীনতা, গুম, নৈরাজ্য, ছিনতাই রাহাজানি দূর হবে, প্রতিষ্ঠিত হবে সুশাসন। 


শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed