1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিতে ছাত্র-জনতার মানববন্ধন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিতে ছাত্র-জনতার মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিতে ছাত্র-জনতা মানববন্ধন কর্মসুচি পালন করেছে। 

রোববার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় লাউয়াছড়া প্রবেশ ফটকের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পর্যটকদের প্রবেশ টিকেটের মূল্য কমানো, আয়-ব্যয়ের হিসাব দেয়াসহ বিভিন্ন দাবি জানান ছাত্র-জনতা।

মানববন্ধনে বক্তারা বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার সাবেক সংমদ মদম্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ দীর্ঘ ১৭ বছর ধরে তার দুই ভাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুলকে লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে রেখে লুটপাট করেছেন।
আওয়ামী লীগের আমল থেকে এই পর্যন্ত লাউয়াছড়ার আয়ের টাকার কোন হিসেব দেননি বা কারো কাছে হিসাব নেই। অচিরেই এই সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিতে হবে। 

আগামী ৭ কর্ম দিবসের মধ্যে কমিটি ভেঙ্গে হিসাব বিবরণী সাধারণ মানুষের সম্মুখে তুলে না ধরলে আরও কঠোর আন্দোলন করবে এ এলাকার ছাত্র-জনতা। 

এসময় কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, ব্যবসায়ী আরমান হোসেন দুলন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান, কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমেদ জুলি, কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাহমুদুল হক রাফাত, সদস্য সচিব সুজেদ আলী, লাউয়াছড়া ইকো ট্যুর গাইড মো: আহাদ মিয়া, অজানা আহমেদ কামরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জের ছাত্র সমন্বয়ক মো. মিলাদ আলী প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed