1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পুরস্কার বিতরণ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৫ম শ্রেণির মেধাবৃত্তি ২০২৩ এর পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাইস্কুল মিলনায়তনে আনুষ্ঠানিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

কমলগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে অয়েকপম অঞ্জু ও আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) সাইফুল ইসলাম তালুকদার।

শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। এরপর পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠ করেন। বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থী। এরপর আয়োজন সম্পর্কে উদ্বোধনী বক্তব্য রাখেন কমলগঞ্জ কেজি এসোসিয়েশনের সভাপতি মো মুজিবুর রহমান রঞ্জু। আলোচনায় অংশ গ্রহণ করেন অভিভাবক আব্দুল বাটী চৌধুরী জালাল,প্রীতম কিন্ডারগার্টেনের অধ্যক্ষ তপন কালোয়ার,গাজী সালাউদ্দিন ইসলামি একাডেমির অধ্যক্ষ আব্দুস সালাম ও কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ মাসুক মিয়া।

আলোচনা সভা শেষে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১৫ জন শিক্ষার্থী ও ৯ ইউনিয়ন পর্যায়ে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ১৮ জন মিলিয়ে ৩৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ,ক্রেস্ট ও পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

নোটঃ কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি -২০২৩ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট অর্থ ও সনদ বিতরণ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed