1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কোন ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না জেলা প্রশাসক - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কোন ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না জেলা প্রশাসক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৯৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::


মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজ এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ কনক সিংহা, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সেলিম উদ্দিন, লেখক ও গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খাঁন, জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার আমির মো. মাসুক মিয়া, উপজেলা বিএনপি সভাপতি গোলাম কিবরিয়া শফি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধিগণ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসন বিভিন্ন দপ্তর এর প্রধানদের উদ্দেশ্যে বলেন, ‘কোন ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেনা, দায়িত্ব পালনকে এবাদত ও সেবা মনে করে কাজ করতে হবে। জেলা প্রশাসক বক্তব্যের শুরুতে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন। এসময় জেলা প্রশাসক আরও বলেন, নদী, খাল-দখল, কোন শিক্ষা প্রতিষ্ঠান দখল অথবা সরকারি কোন সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্টানের পড়ালেখার মান বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বিভাগকে অবগত করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed