1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জের শমশেরনগর আল্ট্রা ম্যারাথনে আনন্দ উচ্ছাস - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জের শমশেরনগর আল্ট্রা ম্যারাথনে আনন্দ উচ্ছাস

  • প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

নিজের দেহ, মন সুস্থ্য রাখার জন্য দৌড়। শমশেরনগর আল্ট্রা ম্যারাথনে অংশ গ্রহণকারীদের মাঝে ছিল আনন্দ উচ্ছাস। এমন উচ্ছাস নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান মাঠ থেকে সাড়ে ৪ শত দৌড়বিদ দৌড় শুরু করেন কুয়াশাচ্ছ ভোর ৬ টায়। টিম শমশেরনগরের আয়োজনে শুক্রবার (১ নভেম্বর) ভোর ৬ টায় ৫০ কিলোমিটারের অংশগ্রহণকারী ১৬৫ জনের দৌড় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। ভোর ৬টা ১০ মিনিটে ২১ কিলোমিটার দূরত্বের দৌড়ে নারী পুরুষ মিলিয়ে অংশ নেন ২৮৫ জন।

শমশেরনগর সবুজে ঘেরা শমশেরনগর চা বাগান ফুটবল মাঠ থেকে বের হয়ে দৌড়বিদরা চা শ্রমিক বস্তি, চা বাগান প্লান্টেশন এলাকার উচু নিচু পাকা সড়ক ও রাবার বাগান ঘেষা সড়ক দিয়ে শমশেরনগর থেকে ত্রিপুরা সীমান্তবর্তী চাতলাপুর চেকপোস্ট ঘুরে আবার শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে আসেন ২১ কিলোমিটার এর দৌড়বিদরা। আর শমশেরনগর থেকে একই পথে দুইবার করে চাতলাপুর চেকপোস্ট ঘুরে শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে ফিরে আসেন দৌড়বিদরা।

দৌড়বিদদের সাথে যাবার সময় অসংখ্য স্থানে দেখা যায় দৌড়বিদদের জন্য প্রয়োজনীয় পানীয়, কলা, খেজুর সরবরাহ বুথ রয়েছে।  সাথে রয়েছে মেডিক্যাল টিম। রাস্তার বিভিন্ন স্থানে চা বাগান ও গ্রামের মানুষজন বিশেষ করে শিশুরা দাঁড়িয়ে দৌড়বিদদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। 

আগের দিন বিকাল থেকে দেশের নিবন্ধনকৃত দৌড়বিদরা শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে জড় হন। অনেকেই মাঠে নিজস্ব তাবু স্থাপন করেন। আর অধিকাংশ দৌড়বিদরা বিভিন্ন হোটেল ও রিসোর্টে থাকেন। আবার অনেকেই পরিচিতজনদের বাসায় অবস্থান করেন।

২৫ কিলোমিটার দৌড়ে প্রথম হয়েছেন আশরাফুল আলম ও দ্বিতীয় হয়েছেন সামাউন হোসেন। ২৫ কিলোমিটার দৌড়ে মেয়েদের গ্রুপে প্রথম হয়েছেন ব্রাহ্মণবাজার সরকারি কলেজের অধ্যাপক দিলারা আক্তার খান ও দ্বিতীয় হয়েছেন বগুড়ার রুহি তাবাসসুম।  ৫০ কিলোমিটার দৌড়ে প্রথম হয়েছেন ময়নুল আহমদ দ্বিতীয় হয়েছেন প্রভাত চৌধুরী ও তৃতীয় হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কলেজ শিক্ষক রাজন মিয়া। 

দৌড়ে অংশ নেন সরকারি ও বেসরকারি উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা। 

একে একে সকল দৌড়বিদরা শমশেরনগর চা বাগান মাঠে ফিরে আসার পর বিকাল ৩ টায়  বিজয়ীদের পুরস্কারের অর্থ ও ক্রেস্ট তুলে দেন করবেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

ছবি –১. কমলগঞ্জের শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে শুক্রবার ভোর ৬ টায় শমশেরনগর আল্ট্রা ম্যারাথন ২০২৪ উদ্বোধনী বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। 

২. কমলগঞ্জের শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে শুক্রবার ভোর ৬ টায় শমশেরনগর আল্ট্রা ম্যারাথন ২০২৪ উদ্বোধনী বক্তব্য শেষে দৌড় শুরু। –

৩. কমলগঞ্জের শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে শুক্রবার ভোর ৬ টায় শমশেরনগর আল্ট্রা ম্যারাথন ২০২৪ উদ্বোধনী বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। 

৩. কমলগঞ্জের শমশেরনগর চা বাগান ফুটবল মাঠ থেকে চাতলাপুর চেকপোস্ট সড়কে শমশেরনগর আল্ট্রা ম্যারাথন ২০২৪ এর দৌড়বিদরা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed