1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১লা নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে যুব উন্নয়নের বিভিন্ন কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ভূইয়া।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নিরঞ্জন দেব, উদ্যোক্তা সুমন আহমেদ ও তানিয়া আক্তার প্রমূখ।

আলোচনাসভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে সফলতার সাথে উত্তীর্ণদের মাঝে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন সহ অতিথিরা। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed