1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গ্রেফতার - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন

কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৬৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায় যে, আটক এ আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের বিরুদ্ধে থানায় ছাত্র বৈষম্যের মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে রোববার বিকেলেই মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ২৯ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে যৌথ বাহিনীর অভিযানে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদের ছোট ভাই কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুলকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে।

এ নিয়ে কমলগঞ্জ উপজেলার আওয়ামীলীগ সমর্থিত বর্তমান ৩ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে অনেকেই আত্মগোপনে রয়েছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed