1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হলো মহারাসলীলা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হলো মহারাসলীলা

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শুক্রবার  (১৫ নভেম্বর) দুপুর ১টা থেকে রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) সঙ্গে বাতাসা বৃষ্টিতেই শুরু হলো মনিপুরী সম্প্রদায়ের প্রধান উৎসব মহারাসলীলা।

মহারাস সংঘের মাঠে কলাগাছ মধ্যখানে রেখে চারপাশে বাঁশ দিয়ে গোল উন্মুক্ত মঞ্চে নৃত্য চলাকালীন সময় ভক্তরা মণ্ডপে বাতাসা ছিটিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবার ভক্তরা কুঁড়িয়ে নেন। দুপুর থেকেই মানুষ দল বেধে অনুষ্ঠান দেখতে আসছেন। বিকালে রাসোৎসবস্থলে লাখো মানুষের মিলনতীর্থ পরিণত হবে মাধবপুর জোড়া মণ্ডপ আর আদমপুরের মণ্ডপ এলাকা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও রাতে হবে শ্রীকৃষ্ণের মহারাসলীলা অনুসরণ। আলোচনায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও এসপিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

অপর দিকে রাতে রাস নৃত্যের জন্য সাদা-কাগজের নকশায় নিপুণ কারুকাজে সজ্জিত করা হয়েছে মণ্ডপ। এ মণ্ডপেই র হবে রাসোৎসব। রাস উপলক্ষে সকাল থেকেই জড়ো হতে থাকেন দর্শনার্থী। আশপাশের এলাকার দর্শনার্থীতো আছেনই, সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এসেছেন অনেকে। 

সকলের উদ্দেশ্য মণিপুরী সম্প্রদায়ের রাসোৎসব উপভোগ করা। বেলা বাড়ার সাথে সাথে মানুষের সমাগম বাড়ছে। শিশু, কিশোর, নারী, পুরুষসহ সকল শ্রেণি পেশার মানুষের সমাগমে কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপ প্রাঙ্গণ যখন কানায় কানায় পূর্ণ, তখন রাখাল নৃত্যের মধ্যদিয়ে শুরু হলো মণিপুরী সম্প্রদায়ের ১৮২তম রাসোৎসব।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed