1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে ভারতীয় মদসহ আটক২ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে ভারতীয় মদসহ আটক২

  • প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকা থেকে ভারতীয় ১৮ বোতল নাইট রাইডার মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে আটক করেছে শমশেরনগর ফাঁড়ির পুলিশ। গত 

রোববার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে শমশেরনগর-চাতলাপুর সড়কের চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার থ ১১-৬০৩২) জব্দ করা হয়। আটককৃতরা হলেন-রাজনগর উপজেলার পাচগাঁও গ্রামের আব্দুল মুকিত তালুকদারের ছেলে রুমেল মিয়া তালুকদার (৩২) ও একই গ্রামের মৃত মনির মিয়ার ছেলে সেলিম মিয়া (৪১)।

পুলিশ জানায় যে, রোববার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে উপ পরিদর্শক জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শমশেরনগর-চাতলাপুর সড়কের চা বাগান এলাকা থেকে সিএনজিসহ চটের বস্তায় মোড়ানো ১৮ বোতল নাইট রাইডার মদসহ তাদের আটক করা হয়। আটককৃত ভারতীয় মদের বাজারমূল্য আনুমানিক ২৫ হাজার টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় ১৮ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। রাতেই কমলগঞ্জ থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় মাদক আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত দুইজনকে সোমবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed