1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৪ বোতল ভারতীয় মদসহ রমেশ রবিদাস (২৭) নামে একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে এসআই এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ধলই চা বাগানে অভিযান পরিচালনা করে। বাগানের বর্ডার লাইনের জনৈক রমেশ রবিদাসের বসতঘরে তল্লাশি করে ১৪ বোতল (১০.৫ লিটার) ভারতীয় মদ জব্দ করা হয়। অবৈধ মাদক দ্রব্য নিজ হেফাজতে রাখায় রমেশ রবিদাসকে আটক করা হয়। আটককৃত রমেশ রবিদাস ধলই চা বাগানের গঙ্গারাম রবিদাসের ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি(তদন্ত) শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত রমেশ রবিদাসকে মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্য জেলাহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed