1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
চলমান পরিস্থিতি নিয়ে কমলগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

চলমান পরিস্থিতি নিয়ে কমলগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রাজনৈতিক দল ও ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। 

সোমবার (২ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ থানার ব্রাকে এ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল), মো. আনিসুর রহমান।

দেশের সম্প্রীতি নষ্টকারীদের ফাঁদে পা দিয়ে কমলগঞ্জে দীর্ঘদিনের ধরে রাখা সম্প্রীতি যেকোন উপায়ে রক্ষা করতে হবে জানিয়ে মতবিনিময় সভায় বক্তারা বলেন, কিছু লোকের ইন্দনে শান্তির উপজেলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী ফেসবুকে উস্কানী দিচ্ছে। এব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া শীত মৌসুমে চুরি-ডাকাতি রোধ করতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠক করার পাশাপাশি রাতে পুলিশি টহল জোরদারের দাবী জানানো হয়। সভায় ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার থেকে বাংলাদেশে সংখ্যালঘুড়া অন্যান্য সময়ের চেয়ে যে এখন অনেক ভালো অবস্থানে আছে সে বিষয়গুলি দেশের মিডিয়াকে বেশি বেশি করে প্রচার করার আহবান জানান ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান আইন শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা কমলগঞ্জের সকল ধর্মের মানুষকে নিয়ে মিলে মিশে কাজ করতে চাই। সকলে মিলে একসাথে কাজ করলে শ্রীমঙ্গল সারা বিশ্বে সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed