1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, খামারবাড়ি, ঢাকা এর অর্থায়নে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপ—পরিচালক ফরহাদ মিয়া, কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা—কর্মচারীগন, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও কৃষকবৃন্দ। ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলায় মোট ১৬টি স্টল স্থাপন করা হয়েছে। এসব দেশি—বিদেশী বিভিন্ন ফলদ, ঔষধি কাঠ ও শৌখিন ও জাতীয় গাছের চারা, ফল—ফুল, শাক—সবজি ও বিভিন্ন কৃষি উপকরণ দিয়ে সজ্জিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরে অতিথিবৃন্দ মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।

আলাপকালে কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায় জানান, মেলায় স্থাপিত স্টল গুলো মেলা চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সেরা স্টলের মালিকগনের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed