1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও মসজিদে দোয়ার আয়োজন করলেন মানবিক পুলিশ সিদ্দিকুর - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও মসজিদে দোয়ার আয়োজন করলেন মানবিক পুলিশ সিদ্দিকুর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে


কমলগঞ্জ  প্রতিনিধি:
শীতের তীব্রতা ও শৈত্য প্রবাহের কারণে দেশের অনেকেই শীত বস্ত্রের অভাবে অনেক কষ্টে দিনযাপন করে। প্রতি বছরের ন্যায় এই বছরও সিলেট জেলাসহ দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপে তীব্র শীত অনুভূত হচ্ছে। নিজের জন্মদিন উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট- কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মানবিক পুলিশ সিদ্দিকুর রহমান সাদেক।

বুধবার (১জানুয়ারী) সকাল থেকে রাত ১টা পর্যন্ত সিলেট জেলা সদর ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ৫শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে শীত বস্র বিতরণ সহ নিজ এলাকার মসজিদের নিজের জন্য,পরিবার, আত্বীয়,বন্ধু শুভাকাঙ্খীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট- কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মানবিক পুলিশ সিদ্দিকুর রহমান সাদেক।

জানা যায়, পহেলা জানুয়ারী মানবিক পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান সাদেক এর জন্য জন্মদিন। এই দিন আসলেই মসজিদ ও অসহায় মানুষের পাশে থাকেন মানুবক পুলিশ সিদ্দিক। “মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতার্ত মানুষের মাঝে সিলেট রেলওয়ের স্টেশন, বিভিন্ন হাট বাজার,পথচারী, ফেরিওয়ালা ও নিজ এলাকার আশেপাশের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মানবিক পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান সাদেক।

এ বিষয়ে মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট- কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিদ্দিকুর রহমান সাদেক বলেন,“মানুষ মানুষের জন্য” তাই সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে অসহায়, গরীব ও গ্রামের শীতার্ত পরিবারের মাঝে কম্বল উপহার দিয়েছি। প্রতি বছরের মতো আমি এবারও শীতবস্ত্র দিয়ে থাকি অসহায়দের পাশে দাড়িয়েছি। এমন মানবিক কাজ সবসময় অব্যাহত থাকবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed