1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
মেয়ে অপহরণ ও ধর্ষণের ঘটনা শুনে বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

মেয়ে অপহরণ ও ধর্ষণের ঘটনা শুনে বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::


মৌলভীবাজারের কমলগঞ্জের এক তরুণীকে (১৭) অপহরণের পর ধর্ষণের খবর শুনে তার বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই তরুণীর ভাই বাদী হয়ে গত শনিবার রাতে থানায় মামলা করার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লার জয়নাল মিয়া (৫৮)।

ওই তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ওই তরুণীকে প্রাইভেট কারে তুলে সিলেটে নিয়ে যায় অপরাধীরা। সেখানে মুস্তফা, জয়নালসহ চার-পাঁচজন তরুণীকে তিন দিন ধরে নির্যাতন করে একটি চক্রের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেয়। চক্রটি নিয়ে যাওয়ার সময় তরুণী গাড়ি থেকে কৌশলে পালিয়ে একটি স্থানে আশ্রয় নেয়। খবর দিলে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে মেয়েকে অপহরণের কথা শুনে ঘটনার একদিন পর ১ জানুয়ারি রাত ৯টায় বাবা মফিজ মিয়া (ছদ্মনাম) (৬২) হার্ট অ্যাটাকে মারা যান।

নির্যাতিতা তরুণীর মামা বলেন, ‌‘মেয়েকে অপহরণের কথা শুনে বাবা হার্ট অ্যাটাকে মারা যান। এই পরিবারটি এমন দুটি ঘটনায় এলোমেলো হয়ে আছে। মাকে উপহার দেওয়ার কথা বলে ফোন করে রাস্তায় নিয়ে প্রাইভেট কারে তুলে নিয়ে সঙ্ঘবদ্ধ ভাবে ধর্ষণ করা হয়। আমরা সঠিক বিচার দাবি করছি।’

এ বিষয়ে নির্যাতিতা তরুণীর ভাই বলেন, ‘আমরা কেন মামলা করলাম এজন্য গতকাল রাতেও আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। আমার বোন কে বাড়ি থেকে তুলে কয়েকজন মিলে ধর্ষন করে বিক্রি করতে চেয়েছিলো। আমার বোন অপহরণের কথা শুনে বাবা হার্ট অ্যাটাকে মারা যান।’

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এজাহার ভুক্ত প্রধান দুই আসামীকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞেসা করে বাকি আসামিদের আটক করা হবে।’  

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed