1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ১ জনকে কুপিয়ে হত্যা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ১ জনকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে মধু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০ টার দিকে  উপজেলার আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত মধু মিয়া আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের দুরুদ মিয়ার ছেলে।

এঘটনায় নিহতের বাবা দুরুদ মিয়া বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

জানা যায়, পূর্ব বিরোধের জেরে আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে কয়েকজন মিলে মধু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে রেখে যায়। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ সোমবার দিবাগত রাত ১টার দিকে নিহতের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬-৭ জনকে আটক করেছে পুলিশ।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মামলা করা হয়েছে। আমরা ৬ জনকে আটক করেছি। ধারণা করছি পূর্ব বিরোধের জেরে মধু মিয়াকে হত্যা করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed