1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি:
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারে এ আয়োজন করা হয়।

মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা কবি অয়েকপম অঞ্জু’র সঞ্চালনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরী মিরর, কানাডা এর ইডিটর ইন চীফ কবি হামোম প্রমোদ, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এল. ইবুংহাল সিংহ শ্যামল, মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দের প্রতিষ্ঠাতা কবি বৃন্দারানী সিনহা ও কলাবতী শাড়ীর উদ্ভাবক রাধাবতী দেবী।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন লাইব্রেরির সাংস্কৃতিক সম্পাদক থাংজাম নিশা ও কার্যকরী সদস্য থাংজাম সানালিমা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনীল খুমন, কৈশাম ব্রজকিশোর, কন্থৌজম শিল্পি প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন থাংজাম নিশা, জ্যোতিকা, থোইবী, শানু প্রমুখ।

অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে উপহার দেওয়া হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed