1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে ভূমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব সন্ত্রাসী হামলা, নিউজে কিছু হবে না হামলাকারী - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে ভূমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব সন্ত্রাসী হামলা, নিউজে কিছু হবে না হামলাকারী

  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমির মালিকানা নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (০৯ফেব্রুয়ারি) রোববার বিকালে উপজেলার কামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামে ভূমির মালিকানা নিয়ে গত রোববার পূর্ব পরিকল্পিত ভাবে কামুদপুর গ্রামের কাতার প্রবাসী মো. আনোয়ার হোসেনের সাথে একই গ্রামের মো. নুরুল হোসেন, আবুল হোসেন, হুামায়ুন আহমদ, আব্দুল মালিক, মোহিত আহমদ গংরা ৯ ফেব্রুয়ারী বিকালে বসত বাড়ীর সীমানার বাহিরের জায়গা দখলের উদ্দেশ্যে মাপ জোক করতে থাকে। এ সময় বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার চেষ্টা করে। এসময় বাঁধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়ীর সামনের সীমানা পিলারের খুঁটি ও বাড়ীতে প্রবেশের পাকা রাস্তার ভাংচুর করে, বাঁধা দিলে প্রাণনাশে হুমকি দেয় তারা।এ সময় আনোয়ার হোসেন জীবন রক্ষার্থে বসত ঘরের দরজা-জানালা বন্ধ করে ভেতরে অবস্থান নেন।

হামলার শিকার ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কামদপুর গ্রামের আনোয়ার হোসেন ও একই এলাকার নুরুল, আবুল, হুমায়ুন এর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে রোববার সকালে একদল সন্ত্রসীরা দেশীয় অস্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এব্যাপারে জানমালের নিরাপত্তা ছেয়ে রাতেই আনোয়ার হোসেনের ছেলে বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আলাপকালে আনোয়ার হোসেন বলেন, ‘থানায় অভিযোগ দেয়ার পর উল্লেখিত সন্ত্রাসীরা পুনরায় রাতের বেলা বাড়ীর সম্মুখে লাঠি সোটা নিয়ে এ হাল্লা-চিৎকার করতে থাকে। তারা বাড়ির সীমানা খুঁটি ভেঙ্গে ফেলে। এ ঘটনায় পরিবার-পরিজন নিয়ে আতংকে দিন পার করছি।’

অভিযোগের বিষয়ে নুরুল হোসেন বলেন, ‘জায়গা আমাদের বাপ দাদার মুরুশী সম্পত্তি। আমরা দখল করছি না। তিনি আমাদের নামে মিথ্যা অভিযোগ করছেন। তবে নিউজে আমার কিছু হবে না বলে জানান নুরুল হোসেন। ’

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন,‘অভিযোগ হয়েছে,পুলিশ গেছে। তদন্তক্রমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed