1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহরম মিয়া (৬০) কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চানগাঁও এলাকার মৃত সানাউল্লাহর ছেলে। তিনি পীরের বাজারের একজন ব্যবসায়ী।

খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের উপ-পরিদর্শক দিপক সরকার ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করে মর্গে পাঠান।

জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট আন্তঃনগর পাহড়িকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকা অতিক্রমকালে মহরম আলী ট্রেনে কাটা পড়েন। এতে তার মাথাসহ দেহ কয়েক খণ্ড হয়ে যায়। পরে বিষয়টি শমশেরনগর স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশকে জানান।

শমশেরনগর স্টেশন মাস্টার জামাল হোসেন ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed