সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জের মাধবপুর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৭৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ মার্চ) উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদ মসজিদ প্রাঙ্গণ মাঠে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্টানে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মাধবপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল মুমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রব।
জামায়াতে ইসলামী’র মাধবপুর ইউনিয়ন শাখার সম্পাদক মুহিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া, সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, কমলগঞ্জ জামেয়া ইসলামিয়া দাখিল মাদারাসা’র অধ্যক্ষ মাওলানা সোলাইমান আহমদ, মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোতাহের আলি, উলামা বিভাগের কমলগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা খাইরুল ইসলাম নিজামী,কমলগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সম্পাদক মাও: হুসাইন আহমদ খালেদ, কমলগঞ্জ উপজেলা সাবেক শিবিরের সভাপতি আব্দুল কাইয়ুম প্রমূখ।

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী’র মাধবপুর ইউনিয়নের নেতাকর্মীসহ বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক মানুষ উপস্থিত হোন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd