1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাড় গরু বিতরণ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাড় গরু বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ষাড় গরু বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭এপ্রিল) সকাল ১০ টায় প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে কমলগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের মাধ্যমে হাসপাতাল প্রাঙ্গণে উপজেলার রহিমপুর, শমসেরনগর, আলীনগর ও কমলগঞ্জ পৌর এলাকার ৫২ জন সুফলভোগীদের মাঝে ১টি করে ষাড় গরু বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ। এ সময় সুফলভোগী সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে জানান, পর্যায়ক্রমে উপজেলায় ৩৮৬ জন উপকারভোগীর মাঝে ষাঁড় ও বকনা গরু এবং গরুর ঘর নির্মাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed