1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

  • প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূকে (২৫) দারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের ভিতরের একটি টিলার উপর এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে বুধবার সকালে অভিযুক্ত রনি মিয়াকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাহটিলা গ্রামের মৃত বাতির মিয়ার ছেলে।

থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা রাতে ঢাকায় স্বামীর কাছে যাওয়ার উদ্যেশ্যে কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে যান গৃহবধূ। গাড়িটি রাতে দেরিতে আসবে যেনে বাড়িতে ফিরে যেতে ওই গৃহবধূ একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। সে সময় অটোরিকশায় পাভেল নামে এক ছেলে ছিল। পরে অটোরিকশা চালক রনি ও পাভেল মিলে আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে দারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্ক ধর্ষণ করে। তারপর ওই গৃহবধূকে সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে দেয় তারা। পরে ওই গৃহবধূর বাবা কমলগঞ্জ থানায় গিয়ে মামলা দায়ের করলে পুলিশ অটোরিকশা চালক রনি মিয়াকে (৩২) গ্রেপ্তার করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গৃহবধূ ধর্ষনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed