1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করল বকাটে  সাগর - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করল বকাটে  সাগর

  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৪৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ  প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষে রোজিনা বেগম (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি স্থানীয় নবদূত পাঠশালা কেজি স্কুলের প্রধান শিক্ষক। এ ঘটনায় ৩জন আহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৬ মে) বেলা ১১টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষাণীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী একই এলাকার মৃত নিজাম মিয়ার মেয়ে।

আহতরা হলেন- ধলাইরপার এলাকার মৃত চেরাগ মিয়ার ছেলে জালাল মিয়া, ভাষানীগাঁও গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা, আব্দুর রহিমের ছেলে রেজাউল আহমেদ সাগর ও সাগরের মামা আজবর মিয়া।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভাষাণীগাঁও গ্রামে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও আজ সোমবার সকালে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন আব্দুর রহিম।

খবর পেয়ে জালাল আহমেদ মাটি কাটায় বাধা দেন। পরে আব্দুর রহিমের ছেলে সাগর তার মামা আজবর মিয়া ও মনির মিয়াসহ কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় জালাল আহমেদের পায়ের রগ কাটা পড়ে। কুপিয়ে রক্তাক্ত করা হয় রোজিনা বেগমকে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

মাধবপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মোতাহের আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোজিনা বেগম স্থানীয় একটি কেজি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব ছিলেন।’

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed