1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
জুলাই গণঅভ্যুার্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায় কোনো গোষ্টীকে আলাদা রেখে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় প্রিতম দাশ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

জুলাই গণঅভ্যুার্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায় কোনো গোষ্টীকে আলাদা রেখে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় প্রিতম দাশ

  • প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ কেন্দ্রীয় দুর্গা বাড়িতে উল্টোরথ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট অঞ্চলের তত্বাবধায়ক প্রীতম দাশ বলেন, আমাদের জুলাই গণঅভ্যুার্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায় কোনো গোষ্টীকে আলাদা রেখে সেই স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমরা শহীদের আত্মত্যাগের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে সকল ধর্ম ও সকল বর্ণের মানুষ মিলে বসবাস করবো। আমাদের আগামী দিনের সকল অনুষ্ঠান উৎসবমূখর হয়ে উঠবে, আমরা এই বাংলাদেশ নিয়ে গর্ব করবো।

শনিবার বিকেলে ভানুগাছ কেন্দ্রীয় দুর্গা বাড়িতে উল্টোরথ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রীতম দাশ আরও বলেন, আমাদের হচ্ছে দেহ রথ, আমরা তার সারথী। তেমনি রাষ্ট্র হচ্ছে রথ, আর সরকার সেই রথ বহন করে। আমরা এমন এক দেশে বসবাস করি, যেখানে আমরা সকল ধর্ম সকল মতের মানুষ সকল সম্প্রদায় একসাথে মিলে মিশে বসবাস করে। আমরা এ দেশে আমাদের অধিকার সাম্য ও ন্যায় বিচারের মাধ্যমে দেশে বসবাস করতে চাই। আমরা বিগত দিনে এই রাষ্ট্র গঠন করতে পারি নাই। আমাদের মানুষে মানুষে বিভেদ ছিল, বিভাজন ছিল। সেই সকল বিভেদ সকল বিভাজন ভুলে আমরা ঐক্যের সুরে এই রাষ্ট্রকে ধরে রাখতে চাই।

আমি সরকারে প্রতি আহব্বান জানাবো, আমরা যেন আমাদের ধর্ম, সংস্কৃতি সহ মানবিক মূল্যবোধ দিয়ে আমাদের এই রাষ্ট্রকে গঠন করতে পারি। একটা উনক্লুসিভ রাষ্ট গঠন করতে পারি। সেই জন্য আমাদের হিন্দু মুসলিম সহ সবাই আমরা এই বাংলাদেশের একি সুতায় হাতে হাত মিলিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবো।

উদ্ভোধনী অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন ভানুগাছ কেন্দ্রীয় দুর্গা বাড়ির সভাপতি প্রমেশ পাল,  সাধারণ সম্পাদক ভুষন দেব প্রমুখ।

উদ্বোধণী অনুষ্ঠান শেষে দুর্গাবাড়ি থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে চড়িয়ে হাজারো ভক্তরা রথ টেনে নিয়ে যান। উল্টোরথ দুর্গা বাড়ি থেকে বের  হয়ে শহর ঘুরে আবারো দুর্গাবাড়িতে এসে শেষ হয়।

এদিকে উল্টোরথ উপলক্ষো আন্তর্জাতিক কৃষ্ণ ভবয়ামৃত সংঘ (ইসকন) পৃথক আরেকটি রথ বের হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed