1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই বললেন জেলা প্রশাসক - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই বললেন জেলা প্রশাসক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে


এম এ হাই, কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই। জেলা প্রশাসক মৌলভীবাজার জেলায় ১ লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচির আওতায় কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন শিক্ষ-প্রতিষ্ঠানে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(১০ জুলাই) দুপুরে গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, গাছ  লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করতে হবে, তবেই আমরা পরিবেশ রক্ষা ও গাছ থেকে উপকার পেতে পারি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায়  এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজি, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এম ওয়াহিদ রুলু, আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ মো. মাসুক মিয়া প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, কমলগঞ্জ পৌর এলাকার ১৭ টি শিক্ষা-প্রতিষ্ঠানে ৫০ টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা-প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার গাছের চারা বিতরণ করা হবে। এসময় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মো. মোকসেদ উল্ল্যাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরাসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed