1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে

এমএ হাই
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দর শেখর। 

বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দর শেখর কুলাউড়ার শরিফপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন শেষে এলসি স্টেশন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।  

চাতলাপুর চেকপোস্টের অভিবাসন কর্মকর্তা উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনারের এ অভিবাসন কেন্দ্র পরিদর্শণের সত্যতা নিশ্চিত করেন। 

এসময় চাতলাপুর স্থল শুল্ক স্টেশন এর রাজস্ব কর্মকর্তা মো: তারিফ মিয়া, কুলাউড়া থানার ওসি ওমর ফারুক, চাতলাপুর এলসি স্টেশন ব্যাবসায়ী সমিতির সভাপতি মুর্শেদুর রহমান সেজু, ব্যবসায়ী নেতা সলিল শেখর দত্ত, কাজী বদরুল ইসলাম, সাইফুর রহমান রিমন, আলম খান সুমন, মো: ফখরু উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। 

ভারতীয় ডেপুটি হাই কমিশনার শ্রী চন্দন শেখর বৃহস্পতিবার দুপুরে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে পৌঁছলে চাতলাপুর এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে চাতলাপুর অভিভাসন কেন্দ্রের জনবলসহ সুবিধা-অসুবিধার বিভিন্ন দিকযাচাই বাছাই এবং যাত্রীদের সেবার মান উন্নত করার জন্য দিক নির্দেশনা দেন।পরিদর্শন শেষে তিনি জুড়ী উপজেলার বটুলি স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেন।

এ সময় ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় কর্তৃপক্ষ, বিজিবি ও বিএসএফের সাথে কথা বলেন এবং স্থানীয় আমদানি-রপ্তানীকারক সমিতির সমস্যাসহ দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন। ব্যবসায়ীদের জন্য ভারতের বিজনেস ভিসা সহজ করার জন্য দাবি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় ভারতীয় ডেপুটি হাই কমিশনার ধৈর্য্য সহকারে ব্যবসায়ীদের কথা শুনেন এবং ব্যবসায়ী ভিসা জটিলতা সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি সীমান্ত নিরাপত্তা এবং দু’দেশের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed