1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
দোকানে চা পান করছেন সাংবাদিক, প্রকাশ্যে কুপিয়ে হত্যা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

দোকানে চা পান করছেন সাংবাদিক, প্রকাশ্যে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ :
গাজীপুরে দুর্বৃরা এক সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে। এঘঠনা ঘটে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক। 

নিহত মোঃ  আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করেন।
 

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে আসাদুজ্জামান তুহিন লিখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’।

এরপর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও জবাই করে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এবিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

কী কারণে এ খুনের ঘটনাটি ঘটেছে তার জানার চেষ্টা চলছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed