1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে নিজ ঘর থেকে যুবকের গলা কাটা লাশ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে নিজ ঘর থেকে যুবকের গলা কাটা লাশ

  • প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

এম এ হাই
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে আব্দুর রাহিম রাফি (২৫) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রাফি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

শনিবার (৯ আগস্ট) সকালে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের নিজ বসত ঘর থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত রাফি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও মৃত ছত্তার মিয়ার ছেলে।  

নিহতের পরিবারের সদস্যরা জানান যে, সকালে রাফি ঘুম থেকে উঠছিলেন না। ডাকাডাকির পর দরজা খুলে দেখেন, রাফির গলা কাটা রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে।  


এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে ও আতঙ্কের সৃষ্টি হয়।  
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, “আমরা ঘটনাস্থলে এসে লাশটি দেখি। ধারনা করা হচ্ছে এটি একটি ভয়াবহ হত্যাকাণ্ড, তবে কারা বা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।”


কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক তদন্ত চলছে এবং এর কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed