1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কুলাউড়ায় চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার আটক ১ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

কুলাউড়ায় চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার আটক ১

  • প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে


কুলাউড়া প্রতিনিধি::

মৌলভীবাজারের কুলাউড়া থানার পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। একইসাথে হেলাল মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) উপজেলার পৌরসভাস্থ সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে হেলাল মিয়া কে আটক করা হয়।

জানা যায়, গত ৫ আগস্ট দিবাগত রাতে রাউৎগাও ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন জনৈক সিতার মিয়ার থেকে উঠান থেকে ১টি প্রাইভেটকার চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।পরে প্রাইভেটকার মালিকের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া থানা পুলিশের একটি দল তদন্ত করে অভিযান পরিচালনা করে প্রাইভেট কার উদ্ধার ও একজনকে আটক করা হয়। 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: ওমর ফারুক বলেন, এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি, চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed