1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠানের কমিটি ঘোষণা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠানের কমিটি ঘোষণা

  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৬৭ বার দেখা হয়েছে

এম এ হাই,
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় এর ১৩৫ তম বছর পূর্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষ্যে বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত।
২২.আগসাট শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় স্কুলের ১৯৬২ সনের প্রাক্তন ছাত্র বসন্ত কুমার সিংহ এর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে প্রাক্তন শিক্ষকদের, স্কুল প্রতিষ্ঠা সাথে সম্পৃক্ত এবং মরহুম সকল সদস্যদের স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করেন।

সভায় এসএসসি -১৯৫৪ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী প্রতিনিধিগণ মূল্যবান বক্তব্য, পরামর্শ ও মতামত প্রদান করেন। উক্ত সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংকের ইকোনমিক এডভাইজার (ইএ)অবঃ জনাব ফারুক উদ্দিন আহমেদ ( এসএসসি ব্যাচ -১৯৫৮) কে উদয়াপন কমিটির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাঃ পদ্ম মোহন সিংহ (এসএসসি ব্যাচ-১৯৭৩)এবং বাংলাদেশের কম্প্রোট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন -হিসাব মহানিয়ন্ত্রক বাংলাদেশ কার্যালয়ের “অডিট এন্ড একাউন্টস অফিসার” জনাব সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকীম তাহমী কে সদস্য সচিব করে উদযাপন মূল পূর্ণাঙ্গ কমিটি গঠন, উপদেষ্টা পরিষদ গঠন এবং বিভিন্ন “উপ কমিটি ” গঠন করা করে এবং সকলের প্রত্যক্ষ ভোটে কমিটিসমূহ অনুমোদিত হয়। সভায় সকলের উপস্থিতির মতামতের ভিত্তিতে এক অনাড়ম্বর ও জাজজমক অনুষ্টানের প্রস্তুতির জন্য জোর দাবী করা হয়।

অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন সম্ভাব্য শেষ তারিখ ৩০ শে নভেম্বর ২০২৫ ইং এবং পুনর্মিলনীর অনুষ্ঠানে সম্ভাব্য তারিখ ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
মৌলভীবাজার জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ১৩৫ বছর পূর্তী এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সকল এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন উপ কমিটির সাথে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্টার সাথে সম্পৃক্ত সকল স্তরের মানুষের জন্য মোনাজাত পরিচালনা করা হয়।
সভার সভাপতি সমাপনি বক্তব্য শেষেব সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আমরা আশা করছি একটি সুন্দর অনুষ্ঠান হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed