1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ

জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি::
সারাদেশে ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

​আজ বাদ আসর শহরের দেওয়ানী মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কুসুমভাগ পয়েন্টে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি মুস্তাকিম আহমেদের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন।

​সমাবেশে বক্তারা বলেন, “সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, তখন অবৈধ সিন্ডিকেট বাজারকে অস্থির করে জনজীবন বিষিয়ে তুলেছে। জ্বালানি ও গ্যাসের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে। অন্যদিকে, বিরোধী মত দমনে বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে এবং শিক্ষাঙ্গনসহ সারাদেশে ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।”

বক্তারা অবিলম্বে সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপণ্যের দাম কমানোর এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করার জোর দাবি জানান।

মিছিলে মৌলভীবাজার শহর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed