সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ

কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

এম ইসলাম,
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়িতে যাতায়াতের রাস্তার সীমানায় থাকা নেটের বেড়া জোরপূর্বক কেটে রাস্তা তৈরির চেষ্টা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হিমাংশু শর্মা (৩৯)। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তারা নিজেদের জায়গা দিয়ে চলাচল করছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের মতুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হিমাংশু শর্মার অভিযোগ, প্রতিবেশী লিলি বেগম ও মহব্বত মিয়াসহ তাঁদের ভাড়াটিয়ারা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্র সহ তাঁর বাড়িতে যাতায়াতের সংযোগ সড়কের সীমানায় থাকা নেটের বেড়া জোরপূর্বক কেটে সেখানে রাস্তা তৈরির চেষ্টা করেন। এ সময় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এলাকার প্রবীণ মুরব্বি মো. কামাল মিয়া বলেন, রাস্তাটি হিমাংশু শর্মার পরিবারের নিজস্ব। লিলি বেগম ও মহব্বত মিয়ার বাড়ির উত্তর পাশে তাঁদের ১৪ শতাংশ জায়গায় নিজস্ব রাস্তা ছিল, যা তাঁরা অনেক আগেই অন্যের কাছে বিক্রি করেছেন বলে তিনি জানান। তাঁর অভিযোগ, বর্তমানে হিমাংশু শর্মার রাস্তার সীমানার বেড়া কেটে সেখানে রাস্তা তৈরির চেষ্টা করা হচ্ছে। পূজার সময় এমন প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযুক্ত পক্ষের দাবি, তাঁরা নিজেদের জায়গা দিয়ে চলাচল করছেন। তাঁদের বিরুদ্ধে আনা দখলচেষ্টা ও হামলার অভিযোগ মিথ্যা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd