1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কমলগঞ্জের লাউয়াছড়া বনে গাছের সাথে কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কা,অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল অতিক্রম করার সময় রেললাইনের উপর হেলে পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

বন বিভাগ সূত্রে জানা যায় যে, গভীর রাত বা ভোরের দিকে ঝড়ো হাওয়ায় গাছটি রেললাইনের ওপর হেলে পড়ে। সকাল ৮টার দিকে কালনী এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে দ্রুতগামী ট্রেনটি গাছের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চালকের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দক্ষতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত অভিযান চালিয়ে গাছ অপসারণ করে এবং সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌড় প্রসন দাস পলাশ বলেন,

“লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনে হেলে পড়া গাছের সঙ্গে আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেসের ধাক্কা লাগে। এতে ইঞ্জিনের সামান্য ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।”

তিনি আরও জানান, লাউয়াছড়া বনের মধ্যে দুই পাশে ঘন গাছপালা থাকায় এই রকম গাছ পড়ে যাওয়ার ঘটনা নতুন নয়।

স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ সম্ভাব্য দুর্ঘটনা রোধে আগাম সতর্কতা এবং নিয়মিত পর্যবেক্ষণের উপর জোর দিচ্ছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed