1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেছে একটি ‘দুধরাজ’ সাপ

  • প্রকাশিত : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

এমএ হাই, কমলগঞ্জ প্রতিনিধি:
প্রায় মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেছে একটি ‘দুধরাজ’ সাপ। পরে সেটিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) উপজেলার ফুলবাড়ি চা বাগান থেকে সকাল সাড়ে পাঁচটার দিকে উদ্ধার করেন সাপ-সংরক্ষক এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা।

চঞ্চল গোয়ালা জানান, কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান থেকে সকাল সাড়ে পাঁচটার দিকে আমাকে ফোন দেন দুধকুমার মোদির বাড়ির লোকজন। তারা দুধরাজ সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। আমি তাদের বাধা দেই,পরে তারা আর সেটাকে মারেনি। তারপর আমি সকাল ৬টার দিকে গিয়ে সাপটিকে উদ্ধার করি।  

তিনি বলেন, এই দুধরাজ নির্বিষ প্রজাতি। এর কামড়ে মানুষের কোনো ক্ষতি হয় না। এই সাপটি আমাদের কৃষি এবং কৃষকের বন্ধু। এরা ফসলধ্বংসকারী ক্ষতিকর ইঁদুর খেয়ে কৃষির উপকার সাধন করে। দুধরাজের ইংরেজি নাম Common Trinket Snake।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হকের সহযোগিতায় ফরেস্টার সিদ্দিককে সাথে নিয়ে সাপটিকে সকাল ৭টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হয় বলে জানান চঞ্চল গোয়ালা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed