1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

এমএ হাই
কমলগঞ্জ প্রতিনিধি:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ আগষ্ট) সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু এবং সঞ্চালনা করেন নির্মল এস পলাশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সাহসী কণ্ঠস্বর।

তার হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়।
তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed