1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ১১৭৬ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় (২০২০-২১)ইং অর্থ বছরে রবি মৌসুমে প্রাকৃতিক দূর্যোগের কারণে ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূণর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্ত ৭শত চল্লিশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৭শে নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হল মিলনায়তনে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীপ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।

উপ সহকারী কৃষি কর্মকর্তা রকেন্দ্র শর্মার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আছলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.অরিফুর রহমান,পৌর মেয়র জুয়েল আহমেদ, ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, ও আব্দুল হান্নান প্রমূখ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলায় করোনার কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের কৃষি প্রণোদনা ও পূনর্বাসনের আওতায় ৭শত ৪০ জন কৃষককে মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। কৃষকদের মাঝে হাইব্রিড বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, মুগ (শীতকালীন), মুগ (গ্রীষ্মকালীন), গম, হাইড্রিব সূর্যমুখীর বীজ বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলাউদ্দিন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed