সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা

কমলগঞ্জের আদমপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৮৫৭ বার দেখা হয়েছে

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি।।

উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির আদমপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮শে নভেম্বর) সন্ধ্যা ৬ টায় আদমপুর ভিতর বাজারে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ মুকিত।

কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও আদমপুর ইউপি শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু’র সভাপতিত্বে ও আদমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মুন্না রানা’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান।

সম্মেলনে বক্তব্য রাখেন, প্রধান বক্তা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, বিশেষ অতিথি জেলা বিএনপি সদস্য ও কমলগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম কিবরিয়া শফি, জেলা বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আব্দুল আহাদ, মুজিবুর রহমান মুকুল, আলম পারভেজ সুহেল, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মবু আহমেদ চৌধুরী প্রমুখ।

এছাড়া আরোও বক্তব্য রাখেন, আদমপুর ইউপি বিএনপির সদস্য সচিব আব্দুল কাদির, আব্দুল হান্নান,রশিদ মিয়া, বেলাল আহমদ, যুবদল নেতা মেহেদী হাসান জুয়েল, ছাত্রদল নেতা মাসুম সিয়াম।

এরপর দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিতে মছদ্দর আলীকে সভাপতি ও আব্দুল কাদিরকে সাধারণ সম্পাদক, আবুল কাহের অশ্রুকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দেয়া হয় এবং এক সপ্তাহের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd