1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে স্বাস্থ্য কর্মিদের কর্মবিরতিতে ব্ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জে স্বাস্থ্য কর্মিদের কর্মবিরতিতে ব্

  • প্রকাশিত : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৭৫২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

বেতন বৈষম্য নিরসনে নিয়োগ বিধি সংশোধনের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জের স্বাস্থ্যকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালন করেছেন। এ অবস্থায় কমলগঞ্জ উপজেলায় ১৫ টি ইপিআই কেন্দ্রে টিকাদানসহ সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আজ বুধবার (২লা ডিসেম্বর) সকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় ষষ্ঠ দিনের মত স্বাস্থ্যকর্মীরা ধর্মঘট পালন করছেন।

এতে করে গর্ভবর্তী নারী, শিশুরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন কমলগঞ্জ শাখা আয়োজিত কর্ম বিরতি কার্যক্রমে বক্তব্য রাখেন হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন কমলগঞ্জ শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আনজুমান আরা রুবি, সম্পাদক অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী, উপজেলা সদস্য আবুল হোসেন, আহমদ আলী, তোফায়েল আহমদ প্রমুখ।
এই সময় বক্তারা নিয়োগ বিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণের জোর দাবি জানান তারা।
তবে বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন এর কেন্দ্রীয় সদস্য আনজুমান আরা রুবি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেন্দ্রীয় কমিটির আহবানে ধর্মঘট পালন করবো।
তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডা. এম মাহবুবুল আলম ভুঁইয়া কর্ম বিরতি পালনের সত্যতা নিশ্চিত করে বলেন, ইপিআই কার্যক্রম বন্ধ না রেখে স্বাস্থ্যকর্মীরা তাদের দাবি আদায়ে আন্দোলন করলে ভালো হতো।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed