কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের খুরশেদ আলীর ছেলে মোঃ আতিকুর রহমান (৪০) ও কুমড়াকাপন গ্রামের আলী বদিখানের ছেলে আহমদ খান (৪০)।
কমলগঞ্জ থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপনের বালু মহাল এলাকায় অভিযান চালিয়ে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদেরকে তল্লাশি করে ১০৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল আউয়াল বলেন যে, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’