1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

এম ইসলাম, কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাটে ধলাই নদীর ব্রিজের উত্তর পাশ থেকে আমরতল হয়ে দেওড়াচড়া পর্যন্ত সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজুক। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙন ও কাদার সৃষ্টি হওয়ায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ। বিশেষ করে ধলাই নদীর পাড় সংলগ্ন অংশ, মধ্যবর্তী এলাকা এবং শেষভাগের ৩টি টিলার অবস্থা সবচেয়ে খারাপ।

স্থানীয়দের অভিযোগ, এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বর্ষা মৌসুমে কাদা ও পানির কারণে শিক্ষার্থীরা প্রায়ই পা পিছলে পড়ে পোশাক নষ্ট হওয়ায় বিদ্যালয়ে যেতে পারে না। এছাড়া জরুরি রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও চরম ভোগান্তির শিকার হতে হয় এলাকাবাসীকে।

এলাকার বাসিন্দা মো. মাহমুদ আলী বলেন, আমার ৫ সন্তান স্কুলে যাতায়াত করে। সামান্য বৃষ্টি হলেই তারা সড়কে বড় বড় গর্ত,পানি ও কাদার কারণে স্কুলে যেতে চায় না। অপর বাসিন্দা মো. আব্দুর রশিদ বলেন, সরকার আসে, সরকার যায়, কিন্তু সড়কের উন্নয়ন হয় না।

এ অবস্থায় এলাকাবাসী মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত চৈত্রঘাট আমরতল-দেওড়াচড়া সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে সড়কটির দ্রুত সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed