সংবাদ শিরোনাম :
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি

জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭৫ বার দেখা হয়েছে

এমএ হাই কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬ নম্বর আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন অভিযোগ করেছেন, জাল দলিলের মাধ্যমে তাঁর মালিকানাধীন জমি অন্যের নামে নামজারি করা হয়েছে। এ ঘটনায় তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। বর্তমানে প্রতিপক্ষের হুমকির কারণে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

জসিম উদ্দিন জানান, তাঁর চাচা আছলাম মিয়ার পৈতৃক সম্পত্তি পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে তিনি বৈধভাবে মালিকানা লাভ করেন। কিন্তু আশিক মিয়া ও রশিদ মিয়া জাল দলিল তৈরি করে ওই সম্পত্তি নিজেদের নামে নামজারি করে নেন বলে তাঁর অভিযোগ।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি নামজারি বাতিলের আবেদন করলে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) সাদিক আল শাফিন প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে ওই নামজারি বাতিলের আদেশ দেন।

জসিম উদ্দিনের দাবি, বর্তমানে বিষয়টি জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ ওই জমিতে ঘর নির্মাণ, চাষাবাদসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, এসব কর্মকাণ্ডে বাধা দিলে প্রতিপক্ষ তাঁকে প্রাণনাশ ও হত্যার হুমকি দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তিনি দাবি করেন, তাঁর কাছে জমির বৈধ কাগজপত্র ও দলিল রয়েছে এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন নাগরিক।

এ ঘটনায় তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের সাথে বক্তব্য পাওয়া যায়নি। আদালতে বিষয়টি বিচারাধীন থাকায় চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা বিচারিকভাবে নিষ্পন্ন হয়নি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd