সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা

কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে
filter: 109; fileterIntensity: 0.8; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.1300,0.0000; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (9, 0);aec_lux: 395.98904;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 31;zeissColor: bright;

এম ইসলাম,

কমলগঞ্জপ্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের ফার্নিচার ব্যবসায়ী কবির মিয়ার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় এক নারী ও চার যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। এ সময় তাঁদের বহন করার অভিযোগে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাও আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিগাঁও গ্রামের ফার্নিচার ব্যবসায়ী কবির মিয়ার বাড়িতে আপত্তিকর অবস্থায় এক নারী ও চার যুবককে দেখতে পেয়ে এলাকাবাসী তাঁদের আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে এসআই মিটু রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাও আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—লাকি বেগম, পিতা কনা মিয়া, গ্রাম লংগুর পাড়; সুহেল উরাং, পিতা রতন উরাং, মিরতিংগা চা বাগান; স্বপন শব্দ কর, পিতা বকুল শব্দ কর, গ্রাম ধিতেশ্বর,আব্দুর রউফ, পিতা আছকির মিয়া, গ্রাম শ্রীরামপুর এবং ফয়ছল মিয়া, পিতা মনর মিয়া, গ্রাম শ্রীরামপুর।

এ বিষয়ে এসআই মিটু রায় বলেন,কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের ফার্নিচার ব্যবসায়ী কবির মিয়ার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় এলাকাবাসী তাঁদের আটক করে থানায় খবর দিলে আমরা ওই বাড়ি থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে আসি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ এবং জব্দ করা যানবাহন সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য জানা যায়নি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd