সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে ৪ মেয়র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়ন

  • প্রকাশিত : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৯১৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা আসন্ন নির্বাচনে বর্তমান মেয়রসহ ৪ মেয়র প্রার্থীসহ ৪৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। রোববার কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকাল ৫ পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী বর্তমান মেয়র উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমদ, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সহ সভাপতি বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি হেলাল মিয়া। এছাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত


মহিলা কাউন্সিলর পদে ১১ জন মনোনয়ন দাখিল করেন। রোববার উৎসব মুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে নির্বাচনী আচরণ বিধি মেনে মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা মনোনয়ন পত্র জমা করেন। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার উপস্থিত ছিলেন।


সহকারী রিটানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন সহ ৪৭ জন প্রার্থী মনোনয়ন ক্রয় করলেও একজন কাউন্সিলর প্রার্থী তার মনোনয়ন পত্র দাখিল না করায় ৪ জন মেয়রসহ ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্ধ ৩০ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারী কমলগঞ্জ পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। কমলগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৯০৫ জন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd