সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে পৌরনির্বাচনে ৪জন মেয়র পদপ্রার্থী সহ ৪৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, ২ জনের বাতিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৮৯৬ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে চার প্রার্থীসহ ৪৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ঋণ খেলাপীর কারণে ২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২শে ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে মৌলভীবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন মনোনয়নপত্র বৈধ ও বাতিলের ঘোষণা করেন।

মনোনয়ন বৈধ হওয়া মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো.জুয়েল আহমেদ, বিএনপি মনোনীত প্রার্থী মো.আবুল হোসেন,স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন ও মো. হেলাল মিয়া।

মৌলভীবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, মনোনয়নপত্র যাচাই-বাসাইকালে কোনো ত্রুটি না থাকায় চার মেয়র প্রার্থীসহ ৪৪জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঋণ খেলাপীর দায়ে ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী দেওয়ান আব্দুর রহীম মোহীন ও ২নং ওয়ার্ডে সৈয়দ কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য,দ্বিতীয় ধাপে আগামী ১৬শে জানুয়ারি কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ২৯শে ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০শে ডিসেম্বর।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd