1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
বন বিভাগের উচ্ছেদ অভিযানে বাধা: হামলা ও ভাংচুরের ঘটনায় ৪ নারী আহত - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

বন বিভাগের উচ্ছেদ অভিযানে বাধা: হামলা ও ভাংচুরের ঘটনায় ৪ নারী আহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৭৭০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরের ধলাইরপার গ্রামে জমির মালিকানা নিয়ে বন বিভাগ ও গ্রামের এক ব্যক্তির দীর্ঘ কয়েক বছর ধরে মামলা চলছে আদালতে। কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জের বনকর্মীরা আদালতের রায় প্রাপ্তির দাবি করে মঙ্গলবার জমি থেকে দখলদারদের উচ্ছেদে গেলে দখলদাররা বাধা দেয়।

এতে বন বিভাগের হামলায় একটি ঘরের ভাঙ্গচুরসহ ৪ নারী আহতের অভিযোগ করেছেন জমির দখলদার পক্ষ। মঙ্গলবার বিকালে ধলাইরপার গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় রাস্তার উভয় পাশেই গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়।

জমির দখলদার শিক্ষক আব্দুল খালিক দাবি করেন মৌরুসী সূত্রে এখানে ১ একর ৬০ শতক জমির মালিক তিনি ও তার পরিবার সদস্যরা। এ নিয়ে বন বিভাগের সাথে তাদের কয়েক বছর ধরে আদালতে মামলা চলছে। গত ২ ডিসেম্বর তিনি মামলার রায় পেয়েছেন বলে জানান।
আজ মঙ্গলবার ২২শে ডিসেম্ব বিকালে রাজকান্দি বন রেঞ্জের বনকর্মীরা জমির মামলার রায় পেয়েছেন দাবি করে সে জমি থেকে তাদের (শিক্ষক আব্দুল খালিকদের) উচ্ছেদে যায়।

তখন তারা বাধা দিলে ফাঁকা গোলি চালিয়ে অতর্কিত ভাবে বনকর্মীরা তাদের উপর হামলা চালায়। হামলায় একটি মাদ্রাসাঘর ভাঙ্গচুরসহ ৪ নারী আহত হয়েছেন। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মায়ারুন বেগম (৪৫),হাসনা বেগম (৩৫),নেবারুন বেগম (৩২) ও চম্পা বেগম (২৮)। হামলার ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলেও শিক্ষক আব্দুল খালিক জানান।

তবে কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা মোতারেব হোসেন অভিযোগ প্রত্যাখান করে বলেন, এ জমির প্রকৃত মালিক বন বিভাগ। আদালতের রায়ও তাদের পক্ষে। তাই তারা মঙ্গলবার সে জমি উদ্ধারে গিয়েছিলেন। তখন নারী পুরুষ সম্বলিত দখলদারদের বাধার কারণে তারা জমি উদ্ধার করতে পারেননি। তিনি আরও বলেন বনকর্মী’রা কোন হামলা চালায়নি।

মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কমুার কানু জমি নিয়ে বিরোধ ও মঙ্গলবার জমি উদ্ধার নিয়ে উত্তেজনার কথা জানান। তিনি আরও বলেন শিক্ষক আব্দুল খালিক অভিযোগ করছেন বনকর্মীদের হামলায় একটি মাদ্রাসা ঘর ভাঙ্গচুরসহ ৪ নারী আহত হয়েছেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, এ জমি নিয়ে বন বিভাগ ও দখলদারদের মাঝে মামলা চলছে। বন বিভাগ জমির প্রকৃত মালিক দাবি করে দখলদারদের উচ্ছেদের উদ্যোগ নিয়েছিল। পুলিশ সেখানে শান্তি শৃঙ্খলা রক্ষার চেষ্টা করেছে। তবে এ নিয়ে কোন পক্ষই এখন পর্যন্ত অভিযোগ করেনি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed